কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করলেন বিলাওয়াল

বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বাবা আসিফ আলি জারদারির নাম ঘোষণা করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচনে বিজয় উদযাপন উপলক্ষে সিন্ধু প্রদেশের ঠাট্টা শহরে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর জিও নিউজের।

বিলাওয়াল বলেছেন, পিপিপি থেকে তার বাবা আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট প্রার্থী হবেন। আসিফ আলি বর্তমানে পিপিপির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিপিপির চেয়ারম্যান বলেন, আসিফ আলিই দেশকে বাঁচাতে পারবেন। দেশের রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে পারবেন।

এ সময় পাকিস্তানের সব রাজনৈতিক দলকে তাদের উদ্দেশ্যের চেয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বিলাওয়াল। সমঝোতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যৌথভাবে কাজ করলে কোনো শক্তি গণতন্ত্র ও দেশের ক্ষতি করতে পারবে না। এখন দেশকে বাঁচানোর সময়। রাজনৈতিক দলগুলো কারচুপির বিষয়ে তাদের অভিযোগ সংশ্লিষ্ট ফোরামে জানানো উচিত।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকারে আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর পিপিপি জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরিফকে জাতীয় পরিষদে সমর্থন দেবে পিপিপি। এর বিনিময়ে প্রেসিডেন্ট পদে আসিফ আলিকে সমর্থন দেওয়ার কথা দিয়েছেন পিএমএল-এনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১২

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৩

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৫

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৬

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৮

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৯

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

২০
X