কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৯:৩৩ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের এই হামলার জবাবে কয়েক ঘণ্টা পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। খবর আলজাজিরার।

সোমবার (১৮ মার্চ) রাতভর অভিযানের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তালেবান বলছে, পাকিস্তানের হামলায় ৮ নারী ও শিশু নিহত হয়েছে।

পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সোমবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানা নিশানা করে পাকিস্তানি বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দিয়ে যাচ্ছে।

তবে আফগানিস্তানের সরকার বলছে, পাকিস্তানি যুদ্ধবিমান পাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X