কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য হলেন প্রেসিডেন্ট কন্যা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রেসিডেন্ট কন্যা। ছবি : সংগৃহীত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রেসিডেন্ট কন্যা। ছবি : সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি। বাবার ছেড়ে দেওয়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসিফা ভুট্টো বাবা আসিফ আলি জারদারির ছেড়ে দেওয়া আসন শহীদ বেনজিরাবাদ–১ (এনএ–২০৭) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী ছিলেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আসনটি ছেড়ে দেন আসিফ আলি জারদারি। ফলে তার আসন থেকে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন আসিফা। তিনি বেনজির ভু্ট্টু ও জারদারি দম্পতির ছোট মেয়ে। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন তাকে আসনটিতে বিজয়ী ঘোষণা করে।

আসনটিতে উপনির্বাচনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তাদের মধ্যে থেকে সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া তিনজন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসিফাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আসিফা ২০২০ সালের ৩০ নভেম্বর প্রথমবারের মতো পিপিপির রাজনৈতিক সমাবেশে অংশ নেন। এছাড়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দলের প্রচার কার্যক্রমে সরব ছিলেন তিনি।

নির্বাচনের পর পাকিস্তানের জোট সরকার গড়ার সম্ভাব্য আলোচনায় বড় ভাই বিলাওয়াল ভুট্টো জারদারিকে সমর্থন দিয়েছিলেন আসিফা। এরপর আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X