কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হলেন নওয়াজ শরিফের জামাতা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

উপপ্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ইসহাক দারকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ এপ্রিল) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন।’

পকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী নিয়োগ পেলেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন ইসহাক দার।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসহাক দার পাকিস্তানের ক্ষমতাসীন শরিফ পরিবারের আত্মীয়। বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশ নিতে তিনি প্রধানমন্ত্রী শহবাজ শরিফের সঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন।

জানা গেছে, ইসহাক দারের সঙ্গে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বড়ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X