কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা

ইরান ও আর্জেন্টিনার পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও আর্জেন্টিনার পতাকা। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনায় কিছুটা শান্তভাব বিরাজ করছে। কিন্তু এ সময়ে বসে নেই পশ্চিমা শক্তি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ নানাভাবে দেশটিকে কবজা করতে চাইছে। এবার খবর এলো ইরানের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারের উদ্যোগ নিতে আন্তর্জাতিক শক্তিকে আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদীকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা। ১৯৯৪ সালে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হচ্ছে।

আর্জেন্টিনা ইতিমধ্যে ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে। এ ছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে। আর্জেন্টিনা চায়, দেশ দুটির পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে আর্জেন্টিনার হাতে সোপর্দ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বর্তমানে শ্রীলঙ্কা অবস্থান করছেন। ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির সঙ্গে সরকারি সফরে তিনি সেখানে আছেন। এর আগে তিনি রাইসির সঙ্গে পাকিস্তান গেছেন। সরকারি অতিথি হয়ে গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদী। ছবি : বিবিসি

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্টারপোল ‘রেড নোটিশ’জারি করেছে। কিন্তু এটি অনর্থক। রেড নোটিশের ফলে ইন্টারপোল কেবল আন্তর্জাতিক সন্ত্রাসীর ব্যাপারে সদস্য দেশগুলোতে তথ্য দিয়েছে। এখন গ্রেপ্তারের বিষয়টি স্বস্ব দেশের ইচ্ছাধীন।

আর্জেন্টিনা চায়, সরাসরি পরোয়ানা জারির মাধ্যমে আহমেদকে গ্রেপ্তার করা হোক।

এদিকে এএফপির প্রতিবেদনে ভিন্ন দাবি করা হয়েছে। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার বরাতে বলা হয়, আহমেদ ওয়াহিদী এখন শ্রীলঙ্কা নেই। তিনি শ্রীলঙ্কা যাননি। মঙ্গলবার পাকিস্তান থেকে ইরানে ফিরে এসেছেন।

১৯৯৪ সালে জুইশ কমিউনিটি সেন্টারের সদর দপ্তরে বোমা হামলা হয়। আর্জেন্টিনার কোর্ট অব ক্যাসেশান বুয়েনস আইয়েরস ওই বোমা আক্রমণের জন্য ইরান ও তাদের লেবাননী সহপক্ষ হিজবুল্লাহকে দায়ী করেছে।

ওই আক্রমণে ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ জুইশ কমিউনিটি তছনছ হয়ে যায়। গোটা কমিউনিটি সেন্টার বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ৮৫ জন নিহত এবং ৩০০ জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১০

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১২

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৩

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৪

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৫

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৬

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৭

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৮

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৯

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

২০
X