কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুবারের অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন মারা গেছেন

গ্লেন্ডা জ্যাকসন। ছবি : সংগৃহীত
গ্লেন্ডা জ্যাকসন। ছবি : সংগৃহীত

দুবারের অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ব্ল্যাকহিথে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। গ্লেন্ডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লার্নারের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লিওনেল লার্নার এক বিবৃতিতে জানিয়েছেন, দুবার অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ব্রিটিশ রাজনীতিবিদ গ্লেন্ডা জ্যাকসন আজ (বৃহস্পতিবার) সকালে নিজ বাড়িতে মারা গেছেন। তার শেষ বিদায়ে বাড়িতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, জ্যাকসন ১৯৭০ সালে ‘ওমেন ইন লাভ’ এবং ১৯৭৩ সালে ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দুটিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন। এর ফলে ’৭০-এর দশকে জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। এ ছাড়া আরও দুটি সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন অস্কারের মনোনয়ন।

১৯৯২ সালে অভিনয় থেকে বিরতি নিয়ে ব্রিটিশ রাজনীতিতে সক্রিয় হন গ্লেন্ডা জ্যাকসন। ওই বছর লেবার পার্টি থেকে পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকার এমপি ছিলেন ২০১৫ সাল পর্যন্ত। পরে অভিনয়ে ফেরেন জ্যাকসন। ‘এলিজাবেথ ইজ মিসিং’ টিভি নাটকে অভিনয়ের জন্য ২০২০ সালে বাফটা পুরস্কার জেতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X