কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে মুসলিমদের টার্গেট করে চালানো হচ্ছে হামলা

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ। ছবি : সংগৃহীত
ইসলামবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ। ছবি : সংগৃহীত

বিশ্বের বুকে তথাকথিত সভ্য দেশ ও একসময়কার সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেনের বুকে ভয়াবহ আকারে বাড়ছে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা। সম্প্রতি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে ফুটে উঠে এমনই দৃশ্য। এতে দেখা যায় দেশটিতে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের বড় অংশই সংগঠিত হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার প্রকাশিত ব্রিটিশ হোম অফিসের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের মার্চে শেষ হওয়া বছরে ইংল্যান্ড ও ওয়েলসে মোট ১ লাখ ৪৫ হাজার ২১৪টি বিদ্বেষমূলক অপরাধ রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনে জাতিগোষ্ঠী, ধর্ম, যৌন আকাঙ্ক্ষা, শারীরিক প্রতিবন্ধকতা ও ট্রান্সজেন্ডার পরিচয়ের ওপর ভিত্তি করে বিদ্বেষের ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে তথ্য বলছে, পূর্বের চেয়ে ইংল্যান্ড ও ওয়েলসে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা বেড়েছে ৯ শতাংশ। এ সময় দেশটিতে মোট ৯ হাজার ৩৮৭টি ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা লিপিবদ্ধ করে পুলিশ। এসব ঘটনার সর্বোচ্চ ৩৯ শতাংশ ঘটে মুসলিমদের বিরুদ্ধে। উল্লিখিত সময়ে ইংল্যান্ডে মুসলিম নাগরিক ও অভিবাসীদের সঙ্গে মোট ৩ হাজার ৪৫২টি। এ সময় দেশটিতে মুসলিমদের ওপর মোট ৩ হাজার ৪৫২টি হামলার ঘটনা ঘটে।

একই সময়ে ইহুদিদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে ১ হাজার ৫১০টি যা মোট অপরাধের ১৭ শতাংশ, শিখ ও হিন্দুদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে যথাক্রমে ৩০৮ ও ২৯১টি যা মোট অপরাধের ৩ শতাংশ। খ্রিস্টানদের সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে ৬৪৯টি যা মোট অপরাধের ৭ শতাংশ।

২০২৩ সালের মার্চ পর্যন্ত বিগত ১২ মাসের মধ্যে ট্রান্সজেন্ডারদের সঙ্গে বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে মোট ৪ হাজার ৭৩২টি। পূর্বের তুলনায় তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের হার বেড়েছে ১১ শতাংশ। তবে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক অপরাধ সংগঠিত হয়েছে গোষ্ঠীগত পরিচয়ের বিচারে। উল্লিখিত সময়ে ইংল্যান্ডে জাতীগত বিদ্বেষের ঘটনা ঘটে ১ লাখ ৮ হাজার ৪৭৬টি। তবে অপরাধের হার বিবেচনায় তা পূর্বের চেয়ে ৬ শতাংশ কমে এসেছে বলে প্রতিবেদনে দেখা যায়।

স্থানীয় মুসলিমরা বলছেন, ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বিশেষ করে মুসল্লি ও হিজাব পরা নারীদের ওপর নিয়মিতই হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগের। ব্রিটিশ মুসলিম নাগরিকদের দাবি এসব ঘটনা আধুনিক ব্রিটেনের মূল্যবোধকে প্রতিফলিত করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X