কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার দিনক্ষণ ঠিক করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় মার্কিন প্রতিনিধিদলের সফরকালে এই আলোচনা হবে।

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। তার মানে বৈঠকটি খুবই উচ্চমানের এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গ্রহণে সক্ষম। সেখানে রাজস্ব ও মুদ্রানীতি, স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থা, তৈরি পোশাক খাত, ঋণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রতিনিধিদলের মূল্যায়ন ও পরামর্শ অন্তর্বর্তী সরকার তার নীতি-নির্ধারণে যোগ করতে পারে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ প্রথম উচ্চপর্যায়ের আলোচনার আয়োজন করা হয়েছে। মার্কিন প্রতিনিধিদলে দেশটির অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন। বাংলাদেশের পক্ষে সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে ক্রমান্বয়ে আলোচনা করবে প্রতিনিধিদল।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা, যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে। আর্থিক খাতের গভীর সংস্কার, দুর্নীতি হ্রাস ও টেকসই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায়, তার প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত সপ্তাহে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বলেন, তারা অল্প সময়ের জন্য আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। আমরা চেষ্টা করব, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেটাকে এগিয়ে নেওয়ার।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১০

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১১

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১২

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১৩

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১৪

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৫

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৭

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৮

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৯

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

২০
X