কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জানাল জ্যোতিষী

শেষমেশ কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? ছবি : সংগৃহীত।
শেষমেশ কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? ছবি : সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মঞ্চে চলমান নাটকীয়তার শেষ নেই। চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র দুদিন বাকি, আর এই দুই দিনে কেউই জানেন না পর্দার অন্তিম দৃশ্য কীভাবে রচনা হবে। জনমত জরিপে সামান্য এগিয়ে থাকা কমলা হ্যারিস আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে শ্বাসরুদ্ধকর প্রচারণা যুদ্ধ।

এদিকে, ইতিহাসে বিখ্যাত ও রহস্যময় জ্যোতিষী অ্যালান লিচম্যান, যাকে অনেকেই ‘নস্ত্রাদামুস’ বলে ডাকেন, নিজের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। ১৯৮৪ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিটি ফলাফল অব্যর্থভাবে পূর্বাভাস করেছেন এই জ্যোতিষী, ব্যতিক্রম ছিল মাত্র একবার! এবারও তার ঘোষণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র।

‘আগামী মঙ্গলবার রাত, মার্কিন রাজনীতির নতুন অধ্যায়’ এমনই বলেছেন লিচম্যান। ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন, আসন্ন রাতে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন কমলা হ্যারিস। নাটকীয়তার এই মুহূর্তে লিচম্যানের ভবিষ্যদ্বাণী যেন এক চমক। তার ১১টি গোপন সূচকের মধ্যে ৮টিই না কি কমলা হ্যারিসের পক্ষে কথা বলছে!

২০১৬ সালে যখন হিলারি ক্লিনটনকে এগিয়ে দেখাচ্ছিল জনমত জরিপ, তখনো লিচম্যান একাই বলেছিলেন যে ট্রাম্প জয়ী হবেন। তার সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। আবার ২০২০ সালে লিচম্যানের কথা অনুযায়ী জো বাইডেন নির্বাচিত হন। এবারও তিনি বলছেন, ‘আমার দেওয়া পূর্বাভাসে কোনো পরিবর্তন হয়নি; ইতিহাস পুনরায় হ্যারিসের দিকে এগিয়ে যাচ্ছে।’

শেষমেশ কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? কমলার দিকে লিচম্যানের পূর্বাভাস যাত্রাপথে সত্যি হলে ইতিহাস রচিত হবে নতুন অধ্যায়ে। কিন্তু আমেরিকার এই নাটকীয় মঞ্চে শেষমুহূর্তে কোনো অপ্রত্যাশিত মোড় আসবে কি না, তা দেখার জন্য এখন দমবন্ধ অপেক্ষায় গোটা বিশ্ব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X