শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জাপটে ধরে চুম্বন করেন ট্রাম্প, অভিযোগ সুইস সুন্দরীর

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিউল। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিউল। ছবি : সংগৃহীত

মার্কিন নির্বাচনের বাকি আর দুদিন। এরমধ্যে ফের যৌন কেলেঙ্কারিরর অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রাক্তন মডেল স্টেসি উইলিয়ামসের পর এ অভিযোগ এনেছেন প্রাক্তন মিস সুইজারল‌্যান্ড প্রতিযোগী ব্রিটিশ কিউল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিউল বলেন, ১৯৯৩ সালে নিউইয়র্কে নিজের হোটেল স্যুইটে ব্যক্তিগত কথা বলার জন্য ডাকেন ট্রাম্প। এ সময় তিনি কথা বলার ছলে তাকে ডেকে শ্লীলতাহানি করেন।

তিনি অভিযোগ করেন, স্যুইটে ঢুকতেই ট্রাম্প লাফিয়ে দাঁড়িয়ে তাকে জাপটে ধরেন। এ সময় ঠোঁটে ও ঘাড়ে চুমু খান তিনি। তখন বিভিন্ন জায়গায় তার হাত ঘুরছিল। এমনকি পোশাক খোলারও চেষ্টা করেন তিনি। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান কিউল।

এক সাক্ষাৎকারে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন ১৯৯২ সালের মিস সুইজারল‌্যান্ড। তিনি বলেন, সুইজারল‌্যান্ডের মানুষের কাছে আমেরিকা বিরাট ব্যাপার। এরপর ট্রাম্পের নাম আসলে তো সবাই হা করে তাকিয়ে থাকার মতো বিষয়।

তিনি আরও বলেন, ম্যানহাটনের প্লাজা হোটেলে ৫০ প্রতিযোগীকে একটি ইভেন্টে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের সঙ্গে আলাপ করতে আসেন ট্রাম্প। এ সময় তার নাম ভুল করে উচ্চারণ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, দশ-পনেরো মিনিটের সেই প্রথম সাক্ষাতেই কিউলকে পছন্দের বিষয়টি বুঝিয়ে দেন ট্রাম্প। এমনকি প্রেস লাঞ্চের পর এক কর্মীকে দিয়ে তার সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ পাঠান ট্রাম্প।

সুইস সুন্দরীরর অভিযোগ, বিকৃত মানুষের সামনে নিজেকে শান্ত না রাখতে পারলে আমার সঙ্গে ভয়ানক কিছু হয়ে যেতো। আমি আদেও আর দেশে ফিরতে পারব কিনা সেই আশঙ্কা করছিলাম। প্রাণপণে তাকে আমি তখন নিয়ন্ত্রণ করি।

এদিকে সুইস সুন্দরীর এমন অভিযোগকে সম্পূর্ণ মিথা বলে দাবি করেছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক‌্যারোলিন লিভিট। মার্কিন কূটনীতিকরা বলছেন, নির্বাচনের আগে এমন অভিযোগ প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১০

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১১

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১২

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৩

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

১৪

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১৫

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১৬

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১৭

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৮

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৯

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

২০
X