কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিসের যাত্রা, কীভাবে এলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে?

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টির এ নির্বাচনে মুখোমুখি হয়েছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে মসনদে বসার এই লড়াইয়ে কমলাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘপথ। একে তো ভারতীয় বংশোদ্ভূত, তার ওপর আবার নারী, সব মিলিয়ে এবারের মার্কিন নির্বাচন, অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আলাদা। এর আগে এ অসাধ্য সাধন করতে গিয়েও ব্যর্থ হয়েছেন, হিলারি ক্লিনটন।

কমলার পুরো নাম কমলা দেবী হ্যারিস। তার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যানসার গবেষক। তিনি ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কমলার বাবা ডোনাল্ড হ্যারিসও অভিবাসী হিসেবে জ্যামাইকা থেকে মার্কিন মুলুকে আসেন। অভিবাসী পরিবারের সন্তান কমলা ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তবে কমলা ছোট থাকতেই বিচ্ছেদ হয়ে যায় তার বাবা-মায়ের।

২০১০ সালে কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেন তিনি। আইনি কর্মকর্তা থাকাকালেই ট্রাম্পের কট্টর সমালোচক হয়ে ওঠেন কমলা। এসময় ডেমোক্র্যাটিক পার্টির মধ্যেও কমলার জনপ্রিয়তা বাড়তে থাকে। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ার জুনিয়র ইউএস সিনেটর নির্বাচনে জয় পান তিনি।

জো বাইডেনের রানিং মেট হিসেবে ২০২০ সালে আলোচনার শীর্ষে ছিলেন কমলা। পরে কমলাকে নিজের রানিং মেট হিসেবে পেয়ে সম্মানিত বোধ করার কথা জানিয়ে টুইট করেছিলেন বাইডেন। কমলার বাবা-মা বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় তাদের পাওয়ার কাপল হিসেবে সম্বোধন করতেন সহপাঠীরা। তবে তাদের বিবাহবিচ্ছেদের পর মায়ের কাছেই কেটেছে কমলা ও তার বোনের শৈশব-কৈশোর।

বিভিন্ন সাক্ষাৎকারে কমলা জানান, নিজের এমন সাহসী মনোভাবের পেছনে রয়েছেন তার মা শ্যামলা। তবে দীর্ঘ ক্যানসারে ভুগে ২০০৯ সালে তার মা মারা যান। মায়ের মৃত্যুর আরও কয়েক বছর পর, অর্থাৎ ২০১৪ সালে (ইহুদি) ডগলাস এমহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কমলা।

ছাত্রজীবন থেকেই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীগত সম্পর্কের মতো রাজনৈতিক বিষয় নিয়ে সোচ্চার ছিলেন হ্যারিস। যুক্তরাষ্ট্রের ৬০তম নির্বাচনে তীব্র চাপের মুখে পড়ে জো বাইডেন নিজে সরে গিয়ে কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী ঘোষণা করলে ট্রাম্পের সাথে লড়াইয়ে মেতে ওঠেন কমলা। আর তাই এবার সারা বিশ্ব অপেক্ষায়, ভারতীয় বংশোদ্ভুত এই নারী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারবে কী পারবে না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১০

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১২

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১৩

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

১৪

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

১৫

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

১৬

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

১৭

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৮

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

১৯

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

২০
X