কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

নাইজারের জান্তার প্রতি যুক্তরাষ্ট্রের কঠিন বার্তা

নাইজারে অভ্যুথানের সামরিক নেতারা। ছবি : রয়টার্স
নাইজারে অভ্যুথানের সামরিক নেতারা। ছবি : রয়টার্স

নাইজারের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুলান্ড। এ সময় গণতান্ত্রিক সরকার বহালে তাদের কঠিন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর সোমবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্র এমন বার্তা দিয়েছে। খবর বিবিসি।

উপপররাষ্ট্রমন্ত্রী (ভারপ্রাপ্ত) ভিক্টোরিয়া নুলান্ড বলেন, তাদের মধ্যে খোলামেলাভাবে আলোচনা হয়েছে। এ সময় জান্তাকে জনগণের মতামত মেনে নিতে কঠিন বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সামরিক হস্তক্ষেপের আশঙ্কা, নাইজারের আকাশপথ বন্ধ

ওয়াশিংটন বলছে, কুটনৈতিক উপায়ে এখনো অভ্যুত্থানের সমাপ্তি ও প্রেসিডেন্ট বাজুমকে পুনর্বহালের সুযোগ রয়েছে। অভ্যুত্থানের পর দেশটিতে সব ধরনের সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

আলোচনা শেষে রাজধানী নিয়ামিতে নুলান্ড সাংবাদিকদের বলেন, তারা দুই ঘণ্টার বেশি সময় আলোচনা করেছেন। এ সময় তাদের বলা হয়েছে, যদি তারা জনগণের ইচ্ছা ও সাংবিধানিক ধারায় ফিরে যেতে চায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা করবে।

নুলান্ড জানান, তিনি বৈঠকে নতুন সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুয়াসসা সালাও বার্মোর সঙ্গে আলোচনা করেছেন। তবে অভ্যুথানের মূল নেতা জেনারেল আবদোরাহমানে চিয়ানি বা প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। তবে এর আগে আটক অবস্থায় বাজুমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ফোনালাপ হয়।

আরও পড়ুন : ওয়াগনারের সহায়তা চাইল নাইজারের জান্তা

এদিকে নাইজারের সামরিক শাসকরা রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের সহযোগিতা চাওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ওয়াগনার অভ্যুত্থানে সম্পৃক্ত হলে তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সলিফু মোদি নামে অভ্যুত্থানের একজন জেনারেল প্রতিবেশী দেশ মালি সফরে গিয়ে ওয়াগনারের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা চেয়েছেন।

এদিকে পশ্চিম আফ্রিকার ১৫ দেশ নিয়ে গঠিত জোট ইকোওয়াস বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) আলোচনায় বসবে।

এর আগে, গত শনিবার (৫ আগস্ট) ইকোওয়াস জান্তাকে সময়সীমা নির্ধারণ করে দেয়। এ সময়ের মধ্যে জান্তাকে ক্ষমতা ছেড়ে গণতান্ত্রিভাবে নির্বাচিত প্রেসিডেন্টর কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়। এরপর প্রতিবেশী দেশগুলোর সামরিক হস্তক্ষেপ নাইজারের হুমকির কারণে পরিণত হতে পারে এমন আশঙ্কায় দেশটির আকাশসীমা বন্ধ করে দেয় সামরিক অভ্যুত্থানের নেতারা।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজেমকে পদচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানে চিয়ানি।

নাইজার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। সামরিক বাহিনী বলছে, তারা নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্ষমতা দখল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X