কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১২:১২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক হস্তক্ষেপের আশঙ্কা, নাইজারের আকাশপথ বন্ধ

নাইজারের জান্তা নেতাদের একটি প্রতিবাদী সমাবেশ। ছবি: সংগৃহীত
নাইজারের জান্তা নেতাদের একটি প্রতিবাদী সমাবেশ। ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশগুলোর সামরিক হস্তক্ষেপ নাইজারের হুমকির কারণে পরিণত হতে পারে, এমন আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ করে দিয়েছে সামরিক অভ্যুত্থানের নেতারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ দেখাচ্ছে, বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই।

এই বিষয়ে নাইজারের সামরিক জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত। ইকোওয়াস নামক জোট যে কোনো সময় নাইজার আক্রমণ করতে পারে, তাই বিশেষ সতর্কতা হিসেবে দেশটির আকাশপথ বন্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাইজারের সামরিক শাসকরা রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সহযোগিতা চায়। সলিফু মোদি নামে অভ্যুত্থানের একজন জেনারেল প্রতিবেশী দেশ মালি সফরে গিয়ে ভাগনারের সঙ্গে যোগাযোগ করে এই সহযোগিতা চান।

জান্তার একজন মুখপাত্র বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে।

গত ২৬ জুলাই সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজেমকে পদচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান আবদোরাহমানে চিয়ানি।

নাইজার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। সামরিক বাহিনী বলছে, তারা নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে ক্ষমতা দখল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১০

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

১১

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

১২

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

১৩

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

১৪

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশেহারা চাষিরা

১৫

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

১৬

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১৭

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

১৮

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

১৯

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

২০
X