কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুভয়ে ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি পুর্নবহালের পথে হেঁটে দেশটিকে সরাসরি সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ইরান তাকে হত্যা করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে ফেলবে। সম্প্রতি ওভাল অফিসে একটি নির্বাহী আদেশ সই করার পর এ বার্তা দিয়েছেন তিনি।

বার্তাসংস্থার এপির খবরে বলা হয়েছে, তিনি ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি আবারও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেন, যদি ইরান আমাকে হত্যা করে, তাদের আর কিছুই বাকি থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আমি সেই নির্দেশ দিয়েছি।

গত বছর খবর বেরিয়েছিল, ট্রাম্পকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করেছিল। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়। ট্রাম্প আরও বলেন, ইরান যদি এটি করে, তাদের জন্য ভয়াবহ পরিণতি হবে। আমি নিশ্চিত, তারা আর দাঁড়িয়ে থাকতে পারবে না।

ট্রাম্পের এ কঠোর হুমকি ও পদক্ষেপের মাধ্যমে মার্কিন-ইরান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য বিপদজনক হতে দিতে চান না। দ্য হিল পত্রিকার খবর অনুযায়ী, ট্রাম্প আশা করছেন, ইরানের ওপর কঠোর নীতি প্রয়োগের প্রয়োজন হবে না। বরং একটি চুক্তি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ট্রাম্প।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X