কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এসেই প্রথম নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প, নিশানা কে?

যুক্তরাষ্ট্রের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ক্ষমতায় এসেই প্রথম নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিষেধাজ্ঞায় মধ্যপ্রাচ্যের একটি দেশকে নিশানা করা হয়েছে। দেশটিকে চাপে রাখতেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দফায় ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সর্বোচ্চ চাপে রাখার বিষয়ে জোর দিচ্ছেন।

বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে ইরানের তেল নেটওয়ার্ককে নিশানা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই এসব পদক্ষেপে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত সংস্থা, জাহাজ এবং ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য এ ধরনের পদক্ষেপ জারি করেছিল।

মার্কিন ট্রেজারি বিভাগের সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানি সরকার তার তেল রাজস্বকে পারমাণবিক কর্মসূচির উন্নয়ন, ভয়ংকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন ড্রোন তৈরি এবং আঞ্চলিক সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থনের জন্য কাজে লাগানোর উপর মনোনিবেশ করে চলেছে। এই ক্ষতিকারক কার্যকলাপে তহবিল সংগ্রহের জন্য ইরানের যে কোনো প্রচেষ্টাকে আক্রমণাত্মকভাবে লক্ষ্যবস্তু করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ইরান দীর্ঘদিন ধরে জ্বালানি অবকাঠামোর ওপর নিষেধাজ্ঞা এবং রপ্তানি বাজেয়াপ্ত করার প্রচেষ্টাকে দস্যুতা বলে প্রত্যাখ্যান করে আসছে। ট্রেজারি জানিয়েছে, নিষেধাজ্ঞার মধ্যে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। এর অন্যতম হলো চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X