কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-পুতিন বৈঠক করতে পারেন সৌদি আরবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য সৌদি আরবে বৈঠক করতে পারেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত নয় এবং ইউক্রেনের সব ভূখণ্ড ফিরে পাওয়া কঠিন।

গত বুধবার ৯০ মিনিট ফোনে আলোচনা করেছেন ট্রাম্প ও পুতিন। তারা দুজনই সরাসরি বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন। পুতিন ট্রাম্পকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আর ট্রাম্পও পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

গুঞ্জন চলছিল, ট্রাম্প-পুতিন তৃতীয় কোনো দেশে বৈঠক করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল, তা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত হতে পারে।

এরপর, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান জেলেনস্কি শান্তি চান, যেমনটি পুতিনও চান। আগামী শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে জানিয়েছিল। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূমি দখল করে নিয়েছে রাশিয়া। তথ্য: রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১০

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১১

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১২

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৩

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৪

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৫

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৮

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৯

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

২০
X