কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ দিনের আলটিমেটাম ট্রাম্পের, শুল্কারোপ নিয়ে নতুন বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

৫ দিনের আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। এ চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে।

শুক্রবার (০৪ জুলাই) দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা করেন, ৯ জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে, ১ আগস্ট থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এ চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।

ট্রাম্প জানান, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি বলেন, আমরা কিছু চুক্তি করেছি। তবে আমি মনে করি যে, তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো।

বক্তৃতায় ট্রাম্প পররাষ্ট্রনীতির বিষয় উল্লেখ করে বলেন, আমরা পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছি- ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া এবং আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা। তিনি আফ্রিকার সংঘর্ষকে ‘৩০ বছরের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ যুদ্ধে ৬০ লাখ মানুষ মারা গেছে। এটি খুবই খারাপ যুদ্ধ ছিল।

ইরানের সঙ্গে উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প সাম্প্রতিক মার্কিন হামলাকে ‘নিখুঁত আঘাত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তেহরানের সুর এখন বদলে গেছে। তারা আর খারাপ কথা বলছে না। সত্যি বলতে, তারা এখন দেখা করতে চায়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের আংশিক বাণিজ্য চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে ভিয়েতনাম থেকে আসা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, আর চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক ধার্য হবে।

এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এখনো চলছে। ট্রাম্প জাপানকে কঠিন অংশীদার বলে উল্লেখ করে বলেন, দেশটির ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটি আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X