কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফক্স ও নিউজ করপোরেশনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন রুপার্ট মারডক

রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত
রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিডিয়া মোগল ও মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান দুটির কর্মীদের উদ্দেশে লিখিত বার্তায় এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে তার কোম্পানিগুলো জানিয়েছে, মারডকের ছেলে ল্যাচলান মারডক নিউজ করপোরেশনের একমাত্র চেয়ারম্যান হবেন এবং তিনিই ফক্সের চেয়ারম্যান ও সিইও হিসেবে কাজ করবেন।

রুপার্ট মারডক তার কর্মচারীদের উদ্দেশে বলেন, আগামী বছরগুলো নিয়ে আমাদের আশাবাদী হওয়ার সবগুলো কারণ রয়েছে। আমি এ নিয়ে নিশ্চিত। কিন্তু বাক স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতার জন্য লড়াই এর চেয়ে কঠিন কখনই ছিল না। আমার গোটা পেশাগত জীবনে আমি প্রতিদিন সংবাদ এবং নতুন নতুন আইডিয়া সৃষ্টির সঙ্গে জড়িত ছিলাম। এটি এখনো বদলাবে না। আমার কোম্পানিগুলির সদস্যরা মিলে একটি সম্প্রদায় এবং আমি সেই সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য। আমি এখনো সমালোচনামূলক দৃষ্টি নিয়ে আমাদের সম্প্রচারগুলো দেখব। আমাদের সংবাদপত্র ও ওয়েবসাইট অনেক আগ্রহের সাথে পড়ব। নতুন নতুন আইডিয়া ও পরামর্শ নিয়ে আপনাদের কাছে পৌঁছাব।

প্রসঙ্গত, রুপার্ট মারডকের জন্ম ১৯৩১ সালের ১১ মার্চ। তিনি একজন অস্ট্রেলীয় আমেরিকান নাগরিক। যুক্তরাষ্ট্রের অনেকগুলো প্রধান গণমাধ্যমের মালিক ছাড়াও অস্ট্রেলিয়াতে বেশ কিছু সংবাদপত্র, পত্রিকা ও টেলিভিশন চ্যানেল রয়েছে তার। বর্তমান বিশ্বের স্যাটেলাইট টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ও অন্যান্য গণমাধ্যমের সবথেকে প্রভাবশালী ব্যক্তি মনে করা হয় রুপার্ট মারডককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১০

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১১

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১২

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৩

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৪

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৫

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৬

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৭

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৯

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২০
X