কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৮:২৮ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সমর্থন করায় মার্কিন সেনাদের ইরাক ছাড়ার আলটিমেটাম

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। অন্যথায় মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে এসব গোষ্ঠী। শনিবার (২১ অক্টোবর) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপির) বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এসব গোষ্ঠী ইরান থেকে সহায়তা পেয়ে থাকে বলে দাবি করে আসছেন বিশ্লেষকরা।

এপির খবরে বলা হয়েছে, ইসরায়েলকে সহায়তা ও সমর্থনের জন্যই এসব হামলা এবং মার্কিন বাহিনীকে ইরাক ত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েল ও হামাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করা হয়েছে।

এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীগুলো বলেছে, এগুলো শুধু সতর্কবার্তা। গুরুত্বপূর্ণ কাজ এখনো শুরু হয়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল হামলার বিষয়েও সতর্ক করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১১

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১২

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৩

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৫

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৬

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১৭

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৮

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৯

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

২০
X