কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

একে অপরকে যেসব উপহার দিলেন মোদি-বাইডেন

জো বাইডেনকে উপহার তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
জো বাইডেনকে উপহার তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। সেখানে রাজনৈতিক আলাপসহ দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা হয়।

তবে এসব আলাপের ঝুলিই শুধু নয়, বাইডেনের জন্য হাতভর্তি উপহারও নিয়ে গেছেন মোদি। সাক্ষাতের সময় মোদি এসব উপহার তুলে দেন বাইডেনকে। এসব উপহারের মধ্যে রয়েছে- মহীশূরের খাঁটি চন্দনকাঠের বাক্স। এটি তৈরি করেছেন ভারতের জয়পুরের শিল্পীরা। আর এই বাক্সে রয়েছে রুপার তৈরি গণেশ মূর্তি, প্রদীপ, তামার প্লেট ও দশটি রুপার বাক্স।

এই ১০টি রুপার বাক্সে রয়েছে রুপার নারিকেল। এটি তৈরি করেছেন কলকাতার কারিগররা। রয়েছে মহীশূরের সুগন্ধি চন্দনের টুকরা, তামিলনাড়ুর তিল, রাজস্থানের ২৪ ক্যারেট সোনার মুদ্রা, পাঞ্জাবের তৈরি ঘি, ঝাড়খণ্ডের তসর সিল্কের কাপড়, উত্তরাখণ্ডের চাল, মহারাষ্ট্রের গুড়, রাজস্থানের রুপার মুদ্রা ও গুজরাটের লবণ।

এর মধ্যে আবার কাশ্মীরে তৈরি বাক্সের মধ্যে সাড়ে সাত ক্যারেটের হিরা জিল বাইডেনকে উপহার দিয়েছেন মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে হিরাটি। এতে রয়েছে প্রাকৃতিক হিরার সব বৈশিষ্ট্য।

সেইসঙ্গে আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের অনুবাদ করা উপনিষদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন নরেন্দ্র মোদি। বিখ্যাত চন্দনকাঠের তৈরি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়েটসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপালস অব উপনিষদ’-এর প্রথম সংস্করণ।

অন্যদিকে, নরেন্দ্র মোদিকেও মূল্যবান উপহার দিয়েছেন জো বাইডেন। এর মধ্যে রয়েছে হাতে তৈরি অ্যান্টিক বই, ভিন্টেজ ক্যামেরা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বই, রবার্ট ফ্রস্টের কবিতার বই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X