কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বন্দুক হামলা, নিহত ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গুলিতে বন্দুকধারী ওই ব্যক্তিও নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি মার্কিন পুলিশ। এমনকি নিহত তিন জনের সঙ্গে নেভাদা বিশ্ববিদ্যালয়ের কোনো সংযোগ রয়েছে কি না, তা-ও জানায়নি পুলিশ।

বন্দুকধারীর ওই ব্যক্তির পরিচয় মার্কিন পুলিশ প্রকাশ না করলেও আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস বলেছে, বন্দুকধারী ব্যক্তি একজন শ্বেতাঙ্গ। তার বয়স ষাটের ঘরে। তিনি কলেজের একজন সাবেক অধ্যাপক। তিনি জর্জিয়া ও উত্তর ক্যারোলিনায় অধ্যাপনা করেছেন।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, বন্দুক হামলায় আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। এ হামলা সময় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

কী কারণে এই হামলা হয়েছে তা জানায়নি পুলিশ। এ ছাড়া হামলায় কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যহবার করা হয়েছে তা-ও উল্লেখ করা হয়নি।

নেভাদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিনসেন্ট পেরেজ বলেছেন, সাত বা আটটি গুলি হয়েছে। একের পর এক। জোরে, খুব জোরে। এসব শোনার সঙ্গে সঙ্গে আমরা কক্ষের ভেতরে ঢুকে পড়ি। এরপর আমরা বুঝতে পারলাম যে এটি আসলেই গোলাগুলির শব্দ।

নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশপ্রধান অ্যাডাম গার্সিয়া সাংবাদিকদের বলেছেন, বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনেটে তারা গুলির খবর পান। খবর পাওয়া মাত্র পুলিশ সদস্যরা দেরি না করে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায়। ক্যাম্পাস পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। আগামী শুক্রবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

লাস ভেগাস থেকে মাত্র দুই মাইল পূর্ব দিকে অবস্থিত এই নেভাদা বিশ্ববিদ্যালয়। মার্কিন এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫ হাজার আন্ডারগ্রাজুয়েট এবং আট হাজার স্নাতকোত্তর ও ডক্টরেট শিক্ষার্থী রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X