শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

সোমবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিংয়ে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
সোমবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিংয়ে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ফিলাডেলফিয়ার দক্ষিণ-পশ্চিম এলাকার কিংসেসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের মুখপাত্র জানান, এ হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

স্থানীয় সংবাদমাধ্যম ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানিয়েছে, গুলিবিদ্ধদের মধ্যে দুজন কিশোর রয়েছে। তবে তারা নিহতদের মধ্যে আছে কিনা, তা জানা যায়ানি।

ইনকোয়ারারের বরাতে রয়টার্স আরও জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর ১০ মিনিট পর বুলেটপ্রুফ পোশাক পরা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এ হামলার ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি।

এর আগের দিন বাল্টিমোরে ব্লক পার্টিতে বন্দুক হামলার ঘটনায় দুজন নিহত ও ২৮ জন আহত হন। আহতদের অর্ধেকই শিশু। এ ঘটনায় জড়িতদের এখনো খুঁজছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X