কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্লিংকেনের প্রতি যে আহ্বান ফিলিস্তিনি নেতা হানিয়াহর

হামাস নেতা ইসমাইল হানিয়াহ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত
হামাস নেতা ইসমাইল হানিয়াহ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে আবারও মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পলিটব্যুরোর নেতা ইসমাইল হানিয়াহ তার এ সফরকে ঘিরে তার প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। শনিবার (০৬ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসমাইল হানিয়াহ ব্লিংকেনের এ সফরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আহ্বান জানান। এ সংক্রান্ত একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

বার্তায় হামাসের এ নেতা বলেন, তার আশা ব্লিংকেন গত তিন মাসের কর্মকাণ্ড থেকে শিক্ষা নেবেন। তিনি তার প্রতি ফিলিস্তিলের সব অঞ্চলকে অধিকৃত থেকে মুক্ত করার আহ্বান জানান।

হানিয়াহ বলেন, মার্কিন সমর্থনের কারণে ইসরায়েলের সেনারা এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা উপত্যাকায় ব্যাপক গণহত্যা ও গাজার মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে।

হামাসের এ শীর্ষ নেতা বর্তমানে কাতারে অবস্থান করছেন। তিনি এ ভিডিওতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতাদের প্রতিও একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি তাদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার বিষয়টি ফিলিস্তিনের সাথে গভীরভাবে সম্পর্কিত বলে উপস্থাপনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X