কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে উদ্ধারকৃত কোকেন বাইডেনের, দাবি ট্রাম্পের

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে) এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে) এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার করা হয়। এবার সে ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে আঙ্গুল তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পাওয়া এ মাদক বাইডেন ও তার ছেলে হান্টার গ্রহণ করেন কিনা, সে প্রশ্নও তুলেন ট্রাম্প।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে যে কোকেন পাওয়া গেল, সেটা কারা ব্যবহার করে? হান্টার ও জো বাইডেন ছাড়া অন্য কেউ এ কোকেন ব্যবহার করে, সেটা কি কেউ বিশ্বাস করবে?’

হোয়াইট হাউস থেকে গত রোববার এক ধরনের সাদা পাউডার উদ্ধার করা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে ওয়াশিংটনের ফায়ার সার্ভিস জানায়, এগুলো আসলে ‘কোকেন’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত রোববার রাতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে সাদা পাউডারসদৃশ উপাদান খুঁজে পায় প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস। এরপরই হোয়াইট হাউস কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকেন হোয়াইট হাউসের এক্সিকিউটিভ ম্যানশনে। এই ম্যানশনের পাশেই ওয়েস্ট উইং। এখানে শত শত মানুষ নিয়মিত আসা-যাওয়া করেন। ওভাল অফিস, মন্ত্রিপরিষদ কক্ষ, সংবাদ সম্মেলন কক্ষ ও প্রেসিডেন্টের কর্মীদের কার্যালয় এই জায়গায় অবস্থিত।

তবে হোয়াইট হাউসে এতকিছু হয়ে গেলেও সেখানে ছিলেন না প্রেসিডেন্ট জো বাইডেন। পাউডার শনাক্তের দুদিন আগে শুক্রবার ক্যাম্প ডেভিডে পরিবার নিয়ে ছুটি কাটাতে যান তিনি। সেখান থেকে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ফেরেন বাইডেন।

একই পোস্টে বাইডেনের পাশাপাশি গণমাধ্যমকেও একহাত নিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘কয়েকদিন পরেই ভুয়া গণমাধ্যম দাবি করবে, ওইটা কোকেন নয়। তারা বলবে ওটা আসলে অ্যাসপিরিনের পাউডার। তারপর এই কেলেঙ্কারির ঘটনা হারিয়ে যাবে।’

কোকেন উদ্ধার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভবনের প্রেস সচিব ক্যারিন জাঁ-পিয়ের বলেন, হোয়াইট হাউসের ওই এলাকায় সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। সারা দিনে অনেকেই সেখানে চলাফেরা করেন। আর এমন একটি জায়গা থেকেই এ কোকেন উদ্ধার করা হয়েছে। তবে এটি হোয়াইট হাউস অব্দি কীভাবে এলো, তা জানতে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X