কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০২ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ-মানহানির মামলায় ট্রাম্পকে মোটা অঙ্কের জরিমানা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ধর্ষণ ও মানহানির মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করেছেন মার্কিন একটি আদালত। শুক্রবার (২৬ জানুয়ারি) সাবেক সাংবাদিক ও কলাম লেখক ই. জিন ক্যারলকে এই জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাম্পকে আদেশ দিয়েছেন ৯ সদস্যের একটি জুরি বোর্ড। খবর আলজাজিরার।

দেওয়ানি এই মামলায় শুক্রবার শুনানি শেষে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালত ট্রাম্পের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। আদলাতের ৯ জনের জুরি বোর্ডে সাত জন পুরুষ ও দুজন নারী বিচারক ছিলেন।

আদালত রায়ে বলেছেন, ভুক্তভোগী জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার, সুনাম ক্ষুণ্ন হওয়ায় ১১ মিলিয়ন ডলার এবং মানসিক ক্ষতিসাধনের জন্য ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে।

তবে আদালতের এই রায়তে ‘পুরোপুরি হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের আইনি ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি আমেরিকায় হতে পারে না।

জিন ক্যারল এলে ম্যাগাজিনের একজন সাবেক কলাম লেখক। তার বয়স ৮০ বছর। গত বছর ৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেন তিনি। তার অভিযোগ, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি দোকানের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেছিলেন ট্রাম্প। ধর্ষণ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে তিনি মানহানির অভিযোগও করেছেন। তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১০

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১১

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১২

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৪

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৫

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৬

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৭

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৮

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৯

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

২০
X