আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

সেতুর সংযোগ সড়ক ধসে সংকটে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইল সদরের চারাবাড়ি
সেতুর সংযোগ সড়ক ধসে সংকটে লক্ষাধিক মানুষ

টাঙ্গাইলে সদর উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর একপাশে সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) পানির চাপে ধসে পড়েছে। এতে করে পশ্চিম টাঙ্গাইলের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার গভীর রাতে চারাবাড়ি তোরাফগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার ভোরে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সবার সঙ্গে সমন্বয় করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন ইউএনও।

খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের চারাবাড়ি তোরাপগঞ্জ ধলেশ্বরী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ২০০৬ সালে ১৭০ দশমিক ৬৪২ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে। সেতুটি দিয়ে সদর উপজেলার চলাঞ্চলে হুগড়া, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর এবং সিরাজগঞ্জের চৌহালি উপজেলার একটি অংশের বাসিন্দারা যাতায়াত করেন। সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় পশ্চিম পাড়ে টাঙ্গাইল শহরে আসার জন্য বিভিন্ন যানবাহনে শত শত মানুষ আটকা পড়েছেন। এ সড়ক ছাড়া তাদের চলাচলের বিকল্প কোনো পথ নেই। তাই চরম দুর্ভোগে পড়েছেন তারা।

স্থানীয় আব্দুর রশিদ বলেন, সেতুটি নির্মাণের পর থেকে এ নিয়ে তিনবার অ্যাপ্রোচ সড়ক ভেঙে গেছে। এই সেতুর নিচে শুষ্ক মৌসুমে বালু উত্তোলন করা হয়। ফলে বর্ষায় পানির তোরে সেতুর অ্যাপ্রোচ সড়ক বারবার ভেঙে যায়। আর স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান করা হোক।

বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খবর পেয়ে ভোরে সরেজমিন পরিদর্শন করেছি। সেখানে দেখা গেছে, সেতুর পশ্চিম পাশে শত শত মানুষ শহরের আসার জন্য সিএনজি অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন। পশ্চিম টাঙ্গাইলের লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত সেতুর কাজ করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, ভোরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের (পাইবো) সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ঘটনাস্থলের আশপাশে কোনো সেতু অথবা বিকল্প পারাপারের ব্যবস্থা নেই, তাই বিষয়টি সবার সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X