কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

লঘুচাপের আশঙ্কা বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে

লঘুচাপের আশঙ্কা বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে
ছবি: কালবেলা গ্রাফিক্স

প্রকৃতিতে কনকনে শীত নিয়ে এসেছে পৌষ। হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনার বিষয়টি আগামীকাল বুধবার আরও নিশ্চিত হওয়া যাবে।

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির পর বাড়তে পারে শীত। তবে বৃষ্টির আগে কয়েকদিন তাপমাত্রা একটু বাড়তে পারে।

গতকাল সোমবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ভারতের ওড়িশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে। আর বৃষ্টির পর তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানীসহ সারা দেশেই প্রতিদিন তাপমাত্রার পারদ নামছে। মাসজুড়ে হাড়কাঁপানো শীত চলতে পারে। এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে। তাপমাত্রা ৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি শুরু হতে পারে। তবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী রোববারেও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির বিষয়টি বুধবার নিশ্চিত করে বলা যাবে।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও দেশে রেকর্ড বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানিয়েছেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের ওপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এ পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে।

তিনি বলেন, স্থলভাগের ওপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের ওপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের ওপর রেকর্ড পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। সম্ভাব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে ৯০ শতাংশের বেশি নিশ্চিত। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর ওপর।

তিনি আরও বলেন, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলুচাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারি বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে। এসব বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে, আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে, জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার প্রস্তুতি নিতে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১০

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১১

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১২

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৩

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৪

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৫

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৬

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১৭

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

১৮

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

১৯

শফিক তুহিনের জন্মদিনে আসছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

২০
X