শাহ আলম খান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ এএম
প্রিন্ট সংস্করণ
মন্ত্রিসভা কমিটির নির্দেশনা

দিল্লির সঙ্গে চুক্তির আগে নেপালের বিদ্যুৎ নয়

দিল্লির সঙ্গে চুক্তির আগে নেপালের বিদ্যুৎ নয়

বর্তমানে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। দুই দেশের সরকারের মধ্যে এ-সংক্রান্ত কাজের অগ্রগতিও এসেছে বেশ। এখন বাকি কেবল নেপালের ওই বিদ্যুৎ সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে আনা। আর এ প্রক্রিয়াটিই এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। কারণ, বাংলাদেশে নেপালের ওই বিদ্যুৎ আনতে ভারতীয় গ্রিড ব্যবহার করতে হবে। এ জন্য দিল্লির সম্মতির প্রয়োজন হবে। এ সম্মতির জন্য ভারতের সঙ্গে চুক্তিতে যেতে হবে। সেটিও কোনো সিঙ্গেল কান্ট্রির চুক্তি নয়। প্রয়োজন পড়বে বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় চুক্তির। এরপরই ভারতের বহরামপুর সঞ্চালন লাইন দিয়ে নেপাল থেকে আমদানি করা বিদ্যুৎ বাংলাদেশের ভেড়ামারায় জাতীয় গ্রিডে প্রবেশ করবে।

গতকাল রোববার ‘বিদ্যুৎ খাত উন্নয়নে জয়েন্টভেঞ্চার প্রকল্প, উৎপাদন খাতে আঞ্চলিক বিনিয়োগ, প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ ক্রয়ের বিষয়ে গৃহীতব্য কার্যক্রম যথাদ্রুত বাস্তবায়ন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক থেকে বিদ্যুৎ বিভাগের প্রতি এমন নির্দেশনা দেওয়া হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে পরামর্শ প্রদানে এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে কমিটি বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশি এবং বিদেশি যে কোনো বিদ্যুৎ সংস্থা বা কোম্পানির মধ্যে যৌথভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যও পরামর্শ দিয়ে থাকে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠক থেকে বিদ্যুৎ আমদানিতে সরকারের ব্যয়ের বিষয়টিও আরও যাঁচাই-বাছাই করার নির্দেশনা রাখা হয়। এ ছাড়া ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে এ বিদ্যুৎ আসায় ভারতকে ট্রান্সমিশন চার্জ ও সার্ভিস ফি দিতে হবে। এসব ফি কোন দেশ দেবে এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি আমদানিতে এ-সংক্রান্ত শুল্ক নির্ধারণের অমীমাংসিত বিষয়টিও দ্রুত নিষ্পন্ন করতে বলা হয়। এ ধরনের বিষয়গুলো পর্যালোচনা করে সর্বিক একটি সারসংক্ষেপ প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। অর্থমন্ত্রী ওই প্রস্তাবে সম্মতি দিলে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হবে।

জানা গেছে, বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড নেপালের ইলেকট্রিসিটি অথরিটি ও ভারতের বিদ্যুৎ উন্নয়ন নিগমের সঙ্গে গত মে মাসে বিদ্যুতের মূল্য ও ট্রান্সমিশন ফি নিয়ে এ বিষয়ে সমঝোতাও হয়েছে। ট্রান্সমিশন চার্জ ও সার্ভিস ফি পরিশোধ করতে হবে ভারত কর্তৃপক্ষকে। ভারতের বিদ্যুৎবিষয়ক কর্তৃপক্ষ বর্তমানে ক্রেতাদের কাছ থেকে যে পরিমাণ চার্জ নিচ্ছে তার সমপরিমাণ হবে ট্রান্সমিশন চার্জ। এটা ধার্য করা হবে ভারতের উন্মুক্ত নিয়ম অনুযায়ী।

বিদ্যুৎ আমদানির কার্যক্রম এগিয়ে নিতে গত মে মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সে অনুযায়ী নেপালের ত্রিশুলি প্রকল্প থেকে ২৪ মেগাওয়াট এবং অন্য একটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করা হবে। চূক্তির মেয়াদ ৫ বছরের জন্য। তবে নেপালের পক্ষ থেকে বাংলাদেশকে ২৫ বছর মেয়াদি চুক্তির প্রস্তাব দেওয়া হয়। গত জুন মাসে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ভারত সফর করেন। ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় নেপালের সঙ্গে।

দায়িত্বশীল সূত্রগুলো আরও জানায়, বৈঠকে অর্থমন্ত্রী নেপাল থেকে আমদানি করা বিদ্যুতের দাম প্রতি ইউনিট কত হতে পারে, জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। এক্ষেত্রে গড়ে দাম পড়ছে প্রতি ইউনিট সাত টাকার কিছু বেশি। ভারতের কোম্পানি আদানি পাওয়ার থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেও বিদ্যুৎ আনা হচ্ছে। এক্ষেত্রে দাম কিছু বেশি। তবে নেপাল থেকে আমদানি করা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকার কাছাকাছি থাকতে পারে।

এ ছাড়া বৈঠকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, শীতের সময় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কমে যায়। এ সময় আবার নেপালে বিদ্যুতের উৎপাদন কমে গেলেও কিছু কিছু এলকায় বরফ পড়ায় বেশি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন। তাই শীত মৌসুমে নেপাল বাংলাদেশ থেকে বিদ্যুৎ নেওয়ার আগ্রহ দেখিয়েছে। সে সময় বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ দেশটিতে রপ্তানি করা যবে। আবার গ্রীষ্ম-বর্ষা মৌসুমে নেপালের উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা আমদানি করতে পারব। এতে দুই দেশই লাভবান হবে। বিদ্যুৎ আমদানির শুল্ক নির্ধারণ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, দেশে কোনো উদ্যোক্তা বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে একটি নিদির্ষ্ট সময় পর্যন্ত শুল্ক ছাড় দেওয়া হয়। একইভাবে আমদানি করা বিদ্যুতেও একটা সময় পর্যন্ত এক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১১

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১২

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৩

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৪

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৫

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৬

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৭

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৮

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৯

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

২০
X