তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

হাওরের জলজ জীবনভিত্তিক চলচ্চিত্র জলমহল

হাওরের জলজ জীবনভিত্তিক চলচ্চিত্র জলমহল। ছবি: সংগৃহীত
হাওরের জলজ জীবনভিত্তিক চলচ্চিত্র জলমহল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রাকৃতিক জলজ পরিবেশ ও হাওর অঞ্চলের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জলমহল’-এর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকায় টানা শুটিং শেষে এখন ছবিটি পোস্ট-প্রোডাকশনের কাজের দিকে এগিয়ে যাচ্ছে।

নির্মাতাদের ভাষ্যে, এ চলচ্চিত্র কেবল একটি গল্প নয়, এটি এক জলের জীবনচিত্র। হাওরের মানুষের জীবন-যাপন, প্রেম, সংগ্রাম ও প্রতিবাদের ছাপ ফুটে উঠেছে এর কাহিনিতে। একদিকে প্রেমে বিভোর এক তরুণ, অন্যদিকে তার ভেতরেই জন্ম নেয় এক যোদ্ধা, যে জলমহলের নৈঃশব্দ্য ভেঙে দাঁড়ায় নিজের বাবার বিরুদ্ধেও।

চলচ্চিত্রটির পরিচালক জানান, ‘হাওরের পানির মধ্যে, ভেজা শরীর আর কাদামাখা পায়ে আমরা শুট করেছি। মাঝে মাঝে মনে হয়েছে, আমরা নিজেরাও যেন চরিত্রে ঢুকে পড়েছি।’ শুটিং চলাকালে প্রতিদিনই ইউনিটকে গভীর হাওরের পানিতে ভেসে থাকতে হয়েছে নৌকায়। ভারী ক্যামেরা ও প্রযুক্তি সামগ্রী নিয়ে পানি ও কাদার মধ্যে কাজ করাটা ছিল কঠিন চ্যালেঞ্জ।

শুধু তাই নয়, শুটিং চলাকালীন সময়ে একাধিকবার ইউনিটকে হাওরের আচমকা ঝড় ও বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে। কখনো কাজ বন্ধ রাখতে হয়েছে, আবার কখনো ঝড়-বৃষ্টির মধ্যেই শুটিং চালিয়ে যেতে হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, জান্নাতুল ফেরদৌস কাজলসহ এক ঝাঁক নবীন ও অভিজ্ঞ অভিনেতা। চরিত্রের বাস্তবতা বজায় রাখতে শিল্পীরা স্থানীয় জেলেদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছেন। তারা শিখেছেন জাল ফেলা, নৌকা চালানোসহ হাওরের জীবনের খুঁটিনাটি, যেন পর্দায় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে বিশ্বাসযোগ্য।

প্রোডাকশন ডিজাইনেও ছিল অভিনবত্ব। কোনো সেটে নয়, বরং বাস্তব জেলে পল্লি, নৌকা ও হাওরের ঘরে-ঘরে হয়েছে দৃশ্যধারণ। অতিরিক্ত লাইটিং ছাড়াই প্রাকৃতিক আলোতে দৃশ্যায়ন করে হাওরের স্বাভাবিক রূপ তুলে ধরা হয়েছে।

নির্মাতাদের মতে, ‘জলমহল কেবল একটি চলচ্চিত্র নয়, এটি হাওরের মানুষদের ভালোবাসা, গন্ধ, শব্দ আর জীবনের স্বাদকে পর্দায় এনে দেওয়ার একটি প্রচেষ্টা।’ ছবিটিতে হাওরের পরিচ্ছন্ন গ্রাম, মানুষ আর প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা

করা হয়েছে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে। ‘জলমহল’ চলতি বছরের শেষদিকে দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের লক্ষ্যে মুক্তি পেতে পারে। এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতারা আশাবাদী, ছবিটি দর্শকদের মন জয় করবে এবং হাওরের জলজ জীবনের প্রতি এক নতুন উপলব্ধি তৈরি করবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X