তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসার টানে ঢাকায় তমালিকা

ভালোবাসার টানে ঢাকায় তমালিকা

দুর্গাপূজা উদযাপনের শেষ দিনে সুদূর আমেরিকা থেকে দেশে ফিরেছেন নন্দিত নাট্যনায়িকা তমালিকা কর্মকার। অর্ধ যুগ ধরে নতুন কোনো নাটকে অভিনয় না করলেও তিনি নিয়মিত নাট্যাঙ্গনের খবরাখবর রাখেন এবং নাট্যজগতে সক্রিয় যোগাযোগ বজায় রাখেন।

তমালিকা জানান, তার বাবা বর্তমানে কিছুটা অসুস্থ, তাই বাবা-মাকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে তিনি কাউকে না জানিয়ে ঢাকায় এসেছেন। এ নিয়ে তমালিকা বলেন, ‘পূজার আগে বাবাকে ফোন করি, তিনি বললেন, ‘আমি দেশে থাকলে আমাকে মণ্ডপে মণ্ডপে ঘুরাতেন।’ কথা শুনে খুব খারাপ লাগল। তখনই সিদ্ধান্ত নিলাম দেশে আসার। বাসায় যাওয়ার পর বাবা-মা দেখে বিস্মিত ও খুশিতে কেঁদে ফেললেন। আমিও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়লাম। এই আবেগ ও ভালোবাসা ব্যাখ্যা করার মতো নয়।’

তিনি আরও বলেন, ‘মানুষ বাঁচে না চিরকাল। তাই যতটুকু সময় বাবা-মাকে দেওয়া যায়, ততটুকুই আজীবন সন্তানের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। আমি সেই আশীর্বাদ নিতে এসেছি। প্রিয় ঢাকায় ফিরে এলে আবেগাপ্লুত হয়ে যাই। ঢাকা বদলেছে, কিন্তু প্রিয় মানুষদের ভালোবাসা এখনো আগের মতো। এই ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তমালিকা শিগগির আবার তার বর্তমান কর্মজীবন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফিরে যাবেন। তিনি সর্বশেষ চয়নিকা চৌধুরীর নির্দেশনায় সজলের বিপরীতে ‘ব্ল্যাংক চেক’ নাটকে অভিনয় করেছিলেন, যা ২০১৯ সালে প্রচারিত হয়। এরপর থেকে তাকে কোনো নাটকে দেখা যাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X