তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ ওটিটিতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় আমেরিকান হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফাইনাল ডেস্টিনেশন’-এর ষষ্ঠ কিস্তি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ এখন দেখা যাচ্ছে জিওহটস্টার ও ওটিটিপ্লেতে প্রিমিয়ামে। ২০২৫ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৬ অক্টোবর থেকে ডিজিটালভাবে স্ট্রিম হচ্ছে মুভিটি।

১ ঘণ্টা ৪৯ মিনিটের এ সিনেমাটি পাওয়া যাচ্ছে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। গল্পের শুরু ১৯৬৮ সালে, যেখানে আইরিস ক্যাম্পবেল রেস্তোরাঁ টাওয়ার ধসের আগাম সংকেত পেয়ে সবাইকে রক্ষা করেন। কিন্তু কিছুদিন পরই তার প্রেমিক এক দুর্ঘটনায় মারা যান—ইঙ্গিত মেলে, মৃত্যুর পরিকল্পনা থেকে কেউই রেহাই পায় না।

৫৫ বছর পর আইরিসের নাতনি স্টেফানি রেয়েস সেই ঘটনার প্রতিধ্বনি দেখতে থাকেন দুঃস্বপ্নে। এবার মৃত্যু টার্গেট করে টাওয়ার ধসের বেঁচে থাকা মানুষদের বংশধরদের। একের পর এক অদ্ভুত দুর্ঘটনায় পরিবার হারাতে থাকা স্টেফানি ঠাকুমার গবেষণায় খুঁজে ফেরেন বাঁচার উপায়।

‘ব্লাডলাইনস’ শুধু একটি হরর সিনেমা নয়, এটি মানুষের অনিবার্য পরিণতি ও নিয়তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। প্রতিটি দৃশ্য, প্রতিটি দুর্ঘটনা দর্শককে মনে করিয়ে দেয়—মৃত্যু কখনো সত্যিকার অর্থে দূরে থাকে না।

জ্যাক লিপোভস্কি ও অ্যাডাম বি স্টেইন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন গ্যাব্রিয়েল রোজ, টনি টড, রিচার্ড হারমনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১০

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১১

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১২

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৩

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৪

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৫

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৬

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৭

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৮

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৯

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

২০
X