বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আবদুল হাই শিকদার। ছবি : কালবেলা
বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আবদুল হাই শিকদার। ছবি : কালবেলা

কবি, সাহিত্যিক, লেখক ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। জুলাই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল বলেই সফলতা দ্রুত অর্জন হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের হোটেল নাজ গার্ডনের হলরুমে বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল হাই শিকদার বলেন, দেশের মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে নয়, জিয়াউর রহমানের ঘোষণার পর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বিপরীত মতামতের অগণিত মানুষকে বিচার ছাড়া হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, পৃথিবীতে তিনটি ‘হ’ কুখ্যাত। তার মধ্যে একটি হাসিনা। যার কাজ ছিল এ দেশের মানুষের গণতন্ত্র হরণ করে লুটপাট তন্ত্র কায়েম করা।

যুগান্তর পত্রিকার সম্পাদক বলেন, এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। মানুষ এখন তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। তারেক রহমান দেশে ফিরবেন, তিনি যে লড়াই গত ১৭ বছর ধরে করে গেছেন। তার ফল এসেছে ২৪-এর জুলাই আন্দোলনে। মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, দেশের হাল ধরুক জিয়াউর রহমানের মতো করে।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X