তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

এক মাসের সফরে কানাডা যাচ্ছে চিরকুট

ব্যান্ড চিরকুট। ছবি : সংগৃহীত
ব্যান্ড চিরকুট। ছবি : সংগৃহীত

গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় তারা। দর্শকপ্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রচুর কনসার্ট করে সুমি ও তার দল। সেই ধারাবাহিকতায় এ বছর কানাডায় কনসার্ট করতে যাবে তারা। ‘বাংলাদেশি স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবে চিরকুট। এই সফরে ব্যান্ডটির মোট তিনটি কনসার্ট করার কথা রয়েছে। তবে আরও একটি কনসার্টের কথা হচ্ছে, সেটি এখনো নিশ্চিত নয়।

চিরকুটের কানাডা ট্যুরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন ব্যান্ডের মুখপাত্র রইস আলদ্বীন। তিনি বলেন, ‘এবারের ট্যুরটি শুরু হবে জুলাইয়ের ১ তারিখ থেকে। আমরা কানাডার উদ্দেশে দেশ ছাড়ব জুনের ২৮ তারিখ। এখন পর্যন্ত এই ট্যুরের তিনটি কনসার্ট কনফার্ম হয়েছে। আরও একটির কথা চলছে। তবে এখনো নিশ্চিত করা হয়নি। তাই আপাতত তিনটি কনসার্টের উদ্দেশ্যেই আমরা রওনা হবো।’ কানাডায় চিরকুটের প্রথম কনসার্ট হবে জুলাইয়ের ১ তারিখ। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কনসার্ট হবে অটোয়ায় ৫ জুলাই। তৃতীয়টি হবে ১৩ জুলাই ক্যালগেরিতে। তবে এই সফরের মাঝেই গোটা দল আমেরিকায় যাবে। সেখানে একটি মিটিংয়ে অংশ নিয়ে আবার কানাডায় ফিরবেন সুমিরা।

তারপর সেখান থেকে ২৫ জুলাইয়ের পর দেশে ফিরবে চিরকুট।

দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীত নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে চিরকুট। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএস ২০২৩’ শিরোনামে দেশটিতে দুই মাস গানযাত্রা করে ব্যান্ডটি। এ ছাড়া এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করার সুযোগ হয়েছে তাদের।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নিরব কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X