কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময়

আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। ছবি : সংগৃহীত
আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। ছবি : সংগৃহীত

আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকটির কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর ২০২৪) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এ হাইব্রিড মডেলে আয়োজিত ‘মিট দ্য চেয়ারম্যান’ শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেনসহ পর্ষদের সব সম্মানিত সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান মেহমুদ হোসেন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির। কর্মীদের আরও পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি।

মেহমুদ আরও বলেন, এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।

হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও দেশব্যাপী ১হাজার ৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেহমুদ হোসেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X