কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ
অর্থ উপদেষ্টা

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাবনা দেবে বাংলাদেশ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে একটি প্যাকেজ প্রস্তাবনা দেবে বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দুই দেশের আলোচনা মাধ্যমে ভালো ফলাফল আসবে। তবে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কী রয়েছে জানতে চাইলে বিষয়ে কিছু বলেননি তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন থেকে আর কাউকে প্রতীকী মূলে জমি দেওয়া হবে না। সরকারি জমি যারাই নিতে চাইবে অর্থ দিয়ে নিতে হবে। প্রতীকী মূল্যে দিলে যারা নিয়ে যায়, তারা ঠিকমতো ইউটিলাইজ করে না।

মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেন ড. সালেহউদ্দিন আহমেদ। এ সভায় দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে দুই কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক কার্গো সিঙ্গাপুর থেকে এবং এক কার্গো দক্ষিণ কোরিয়া থেকে আনা হবে। এতে মোট ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা।

বৈঠকে সংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেনাবাহিনী জলিল টেক্সটাইল মিলস নিতে চাচ্ছে। আমরা প্রতীকী মূল্যে দেব না বলে জানিয়েছি। এখন থেকে প্রতীকী মূল্য এড়িয়ে যাব। যারা নিতে চাইবে তাদের অর্থ দিয়ে নিতে হবে।

তাহলে জলিল টেক্সটাইল মিলসের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরে বিষয়ে অনুমোদন দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকেই দেওয়া হবে। তবে মূল্যটা নির্ধারণ করে প্রস্তাব আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X