কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মালিকরা বিদেশে, কয়েকটি কারখানা বিক্রির চেষ্টা চলছে’

শ্রম ও নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ফটো
শ্রম ও নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ফাইল ফটো

শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরে শ্রম ও নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে। এগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।’

রোববার (১০ আগস্ট) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন। নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কোম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।’

শ্রম ও নৌ-উপদেষ্টা বলেন, ‘আগের সরকার পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে। আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল। রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘উন্নয়ন শুধু মেট্রোরেল বা এক্সপ্রেসওয়েতে নয়, বরং যেখানে মানুষ বঞ্চিত, সেখানেই উন্নয়ন প্রয়োজন। ব্যর্থতা থাকলে সেটা শুধু আমার নয়, জনগণেরও আছে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেননি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X