কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

এক রাতেই পেঁয়াজের দাম বেড়েছে ৭০ টাকা

রাজধানীর মিরপুর-১ কাঁচা বাজারে অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম। ছবি : সৌজন্যে
রাজধানীর মিরপুর-১ কাঁচা বাজারে অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম। ছবি : সৌজন্যে

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠেছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট গত ২৪ ঘণ্টা পার না হতেই এক লাফে ভারতীয় পেঁয়াজের দাম বাড়িয়েছে কেজিপ্রতি প্রায় ৬৫ টাকা। সেই সঙ্গে দেশি পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে।

খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা বলছে, এভাবে দাম বাড়তে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম ২০০-২৪০ টাকা ছাড়িয়ে যেতে পারে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১ নম্বরে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ ১৫০-১৭০ টাকা এবং দেশি পেঁয়াজ ১৬০-১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার সেই পেঁয়াজ মহল্লায় বা খুচরা বাজারে বিক্রি হচ্ছে যথাক্রমে ১৬০ ও ১৮০ টাকা করে।

পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শনিবারই বাজার তদারকিতে নামে ভোক্তা অধিদপ্তর এর কর্মকর্তারা। এদিন সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর।

অভিযানে পেঁয়াজের অতিরিক্ত মূল্য এবং মূল্য তালিকা না রাখার দায়ে তিন ব্যাবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম।

ক্রেতারা জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) সকালেও বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি। অথচ মাত্র এক রাতের ব্যবধানে বেড়ে ১৫০-১৭০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা।

এ ছাড়া গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি যা আজকে দাম হাকানো হচ্ছে ১৮০-২০০ টাকা। অথচ গত সপ্তাহেও ৯০-১২০ টাকার মধ্যে ছিলো পেঁয়াজের দাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X