কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বীর মুক্তিযোদ্ধারা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরীর সাবেক সহকারী কমান্ডার মো. আলীর সভাপতিত্বে মানববন্ধন। ছবি : কালবেলা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরীর সাবেক সহকারী কমান্ডার মো. আলীর সভাপতিত্বে মানববন্ধন। ছবি : কালবেলা

মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ রশীদের শেষ সম্বল বসতবাড়ি অধিগ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় রাজধানীর শাজাহানপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগরীর সাবেক সহকারী কমান্ডার মো. আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মহানগরীর সাবেক কমান্ডার মো. গোলাম হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুর রহমান শহীদ, ক্যান্টমেন্ট থানা কমান্ডার মো. আবুল হাসেম, যুদ্ধকালীন কমান্ডার এম এ রশীদের স্ত্রী পারভীন রশীদ, সফিকুল ইসলাম গোলাপ, নাদিম উদ্দিন গেরিলা, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার আবদুর রশীদ মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, পাতাল মেট্রোরেল যাবে বিমানবন্দর থেকে মৌচাক মালিবাগ রাজারবাগ শহীদবাগ হয়ে কমলাপুর। কোনো প্রভাবশালী মহল থেকে সুবিধা নিয়ে তাদের সম্পত্তি রক্ষার জন্য লাইন থেকে একহাজার ফুট দূরে দক্ষিণ শাজাহানপুর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ রশীদের শেষ সম্বল বসতবাড়ি অধিগ্রহণ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুদ্ধশেষে এম এ রশীদ বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করেছেন। মুক্তিযোদ্ধা কমান্ডার এম, এ রশীদ এর দুটো কিডনী বিকল হওয়ায় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ডায়ালাসিস চলছে। স্ত্রী দুই ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার।

পারভীন রশীদ বলেন, ইতোপূর্বে ও আমাদের অনেক সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে বসতবাড়ি ছাড়া কিছু নাই। এটার উপরে আমার অসুস্থ স্বামীর চিকিৎসা, ছেলেমেয়ের লেখাপড়া নির্ভর। মানবিক কারণে অধিগ্রহণ না করার জন্য ঢাকার ডিসিসহ সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করেছি।

বীর মুক্তিযোদ্ধারা বিষয়টি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করা হচ্ছে, সেখানে কেন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি অধিগ্রহণ করার ষড়যন্ত্র চলছে। সঠিক তদন্ত হলে রহস্য বের হয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X