ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছাত্রদলের বৃক্ষরোপণ

রাজধানীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : কালবেলা
রাজধানীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : কালবেলা

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া নৈরাজ্যে ক্ষতিগ্রস্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ডিভাইডারের সৌন্দর্য বর্ধনে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী।

শুক্রবার (৯আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদার) শরীফ প্রধান শুভর নেতৃত্বে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। রাজধানীর বাড্ডা-রামপুরা ডিআইটি রোডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল খান, বনানী থানা ছাত্রদলের সহসভাপতি লুৎফর রহমান বাবর।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা তানভীর, সজীব, রাসেল, সাগর, রাকিব, হাবিব, আল-মামুন, জাকির, খোরশেদ আলম, সুমন পারভেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শরীফ প্রধান শুভ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতিসম্প্রতি আহ্বান জানিয়েছেন যে, দীর্ঘদিনের নজীরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন বাস্তবায়নে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে মেধা, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় নিয়োজিত আছে।

তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় এবং বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বনির্ভর, আধুনিক ও উৎপাদনশীল বাংলাদেশ গড়তে সারাদেশের শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে মেধা, মনন ও মেধাবীদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১০

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১১

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৩

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৪

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

১৫

ওয়ালটনে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৬

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬১৬ কোটি, বাকিরা কে কত?

১৭

১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

১৮

বরিশালে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

১৯

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X