কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার নেত্রীর কানের দুল নিয়ে দৌড় ছিনতাইকারীর, ধরলেন সাংবাদিক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ছিনতাইয়ের কবলে পড়েন নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘তিনি পিছু নিয়ে ছিনতাইকারীকে ধরেছেন। ছিনতাইকারীকে ধরার পর জানা গেল, ছিনতাইয়ের শিকার নারী নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম। কানের দুল ফিরে পেয়ে তিনি ওই ছিনতাইকারীকে ছেড়ে দিয়েছেন। পুলিশকে জানানো বা আইনগত কোনো ব্যবস্থা তিনি নেননি।’

ছিনতাইয়ের শিকার ফাতেমা তাসনিম সংবাদমাধ্যমকে বলেন, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছিলেন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই ঘটনায় আহত নুরুল হককে দেখতে কাকরাইলে একটি হাসপাতালে এসেছিলেন। হাসপাতালের সামনে রিকশা থেকে নামার সময় ছিনতাইকারী তার কানের দুল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: চিকিৎসা নিতে এসে মারধরের শিকার এরপর গ্রেপ্তার

এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়া বিষয়ে ফাতেমা তাসনিম বলেন, এর আগে গত মাসেও তিনি শাহবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় শাহবাগ থানায় অভিযোগও দিয়েছিলেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে এবার আর তিনি এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X