কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বংশালে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বংশাল এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ছবি : সংগৃহীত
রাজধানীর বংশাল এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ছবি : সংগৃহীত

রাজধানীর বংশাল এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- আব্দুর রহমান শুভ (১৯), মো. নওশাদ হোসেন (২৫) ও মো. আজিজুল আহম্মেদ অয়ন (২৩)।

বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের স্টার বেকারির সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. আজিজুল আহম্মেদ অয়নকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃতে একটি চাকু উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, বংশাল থানার নয়াবাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে শুভ ও নওশাদকে গ্রেপ্তার করে বংশাল থানার আরেকটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আব্দুর রহমান শুভ, মো. নওশাদ হোসেন ও মো. আজিজুল আহম্মেদ অয়ন পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বংশাল এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছে।

বংশাল থানায় রুজুকৃত পৃথক দুটি মামলায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X