কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে : ওসি ইফতেখার

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান। ছবি : সংগৃহীত
মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান। ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরে অপরাধের মাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ৭২ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে ছাত্র-জনতার মতবিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি জানান ততক্ষণ অভিযান চলবে, যতক্ষণ না অপরাধের মাত্রা স্বাভাবিক হবে।

তিনি বলেন, গত ৭২ ঘণ্টায় যৌথবাহিনী এবং আমরা আলাদাভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। এটা আমাদের রুটিন ওয়ার্ক। এসময় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি। আমরা কাজ করছি এবং করে যাব।

ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করার জন্য যা যা করা দরকার, সরকারের সব সংস্থা মিলে আমরা তা করে যাবে ইনশাআল্লাহ।

অপরাধীদের ছাড়া পাওয়ার বিষয়ে তিনি বলেন, ছাড়া পাওয়াটা একটা আইনি প্রক্রিয়া। রায়েরবাজার কেন্দ্রিক যেসব অপরাধীরা ধরা পড়েছে তারা নির্দিষ্ট একটি-দুটি এলাকার লোক। তারা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার কারণে তাদের সম্পর্কে কেউ তথ্য দিচ্ছে না। আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি হচ্ছে।

প্রসঙ্গত, মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার আলটিমেটাম দিয়েছিলো ছাত্র-জনতা। গত শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর থানার সামনে অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। গত দুই মাস ধরে মোহাম্মদপুর এলাকায় চুরি ছিনতাই ডাকাতি বেড়েই চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১০

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১১

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১২

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৪

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৬

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৭

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৯

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

২০
X