কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে গাড়িচাপায় প্রাণ গেল বিমানকর্মীর

বিমানবন্দরের এপ্রোন এলাকা। ফাইল ছবি
বিমানবন্দরের এপ্রোন এলাকা। ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তেলবাহী গাড়িচাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় (উড়োজাহাজগুলো পার্ক করে রাখার স্থান) এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি এপ্রোন এলাকায় রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।

বিমান সূত্রে জানা যায়, রাতে বিমানবন্দরের অভ্যন্তরে ৭ নম্বর বেতে কর্তব্যরত সাদ্দামকে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, গাড়িটির চালকসহ সংশ্লিষ্টদের পুলিশে দেওয়া হয়েছে।

গাড়িচালক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে উল্লেখ করে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X