কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হিযবুত-পুলিশ সংঘর্ষে আহত কালবেলার সাংবাদিক অর্ক

কালবেলার আহত সাংবাদিক সুশোভন অর্ক। ছবি : কালবেলা
কালবেলার আহত সাংবাদিক সুশোভন অর্ক। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন দৈনিক কালবেলার অপরাধ বিষয়ক নিজস্ব প্রতিবেদক সুশোভন অর্ক।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে পল্টন মোড়ে সাউন্ড গ্রেনেডের আঘাতে তলপেট, হাত ও পায়ে আঘাত পান তিনি। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে সুশোভন অর্ক বলেন, হিযবুত তাহরীরের মিছিলটি বিজয়নগরের পানির ট্যাংকি মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর একটি সাউন্ড গ্রেনেড আমার পায়ের কাছে বিস্ফোরিত হয়। পেটে ব্যথা অনুভব করলে হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে সহকর্মীরা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

কালবেলার অপরাধবিষয়ক আরেক প্রতিবেদক রাফসান জানি বলেন, অর্কর তলপেটের আঘাতটি গভীর হওয়ায় চিকিৎসক এক্স-রে ও আলট্রাসনোগ্রাম পরীক্ষা করে দেখতে পান, ভেতরে শক্ত কিছু আটকে নেই। পরে ক্ষত অংশটি পরিষ্কার করে দুটি সেলাই দেওয়া হয়েছে। অর্কর ডান হাত ও ডান পায়ের আঘাত গুরুতর নয়। তাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।

পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে নবুয়তের আদলে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে ‘মার্চ ফর খিলাফত’ মিছিলের কর্মসূচি ছিল নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের। এই কর্মসূচি প্রতিহত করতে শুক্রবার সকাল থেকেই পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ গোয়েন্দাদের নিরাপত্তা বলয় ছিল বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায়। নামাজ শেষে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই বাধা পেরিয়ে মিছিল করে হিযবুত তাহরীরের সদস্যরা।

তিনি আরও বলেন, মিছিলটির শেষাংশ পল্টন মোড় পার করলে পেছন থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ, লাঠিচার্জও করা হয়। মিছিলের সামনের অংশ বিজয়নগর পানির ট্যাংকি এলাকা ঘুরে পল্টন মোড়ের দিকে আসলে ফের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশের সদস্যরা। এর একটি সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন কালবেলার নিজস্ব প্রতিবেদক সুশোভন অর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X