কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ডিএনসিসির উচ্ছেদ অভিযান

গুলশানে সড়ক ও ফুটপাতের ২শ অবৈধ দোকান উচ্ছেদ

গুলশান-২ এ উচ্ছেদ অভিযান। ছবি : কালবেলা
গুলশান-২ এ উচ্ছেদ অভিযান। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯নং ওয়ার্ডের আওতাধীন গুলশান-২ এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

ডিএনসিসির অভিযানে গুলশান-২ এর উত্তর জামে মসজিদ ডান পাশে ও বাম পাশের ৯৭নং রোড, ডিএনসিসি কাঁচা বাজারের সামনে, ৯৮নং রোড ডিএনসিসি মার্কেটের পেছন দিক এবং আশপাশের রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ২০০টি দোকান উচ্ছেদ করে প্রায় ২ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধ্যে রয়েছে বিভিন্ন খাবারের অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান, চায়ের দোকান। এছাড়াও রাস্তার উপর রাবিশ রাখার কারণে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মালিককে ১০ হাজার টাকা, রাস্তার উপর মালামাল রাখার কারণে ২ দোকানিকে ১ হাজার ও ২ হাজার টাকা, একজন দোকানিকে সিটি করপোরেশনের রাজস্ব কর না দেওয়ার কারণে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট মোবাইল কোর্টে ৪টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করে হয়েছে।

ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের ফলে যানজটও অনেক বেড়েছে। ডিএনসিসি থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X