কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার খাল দখলমুক্ত করতে স্বেচ্ছাসেবক নিয়োগ ডিএনসিসির

বৃক্ষরোপণ কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্তকরণ সভায় বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
বৃক্ষরোপণ কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্তকরণ সভায় বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

ঢাকা শহরের ৩৩টি খাল, লেকগুলো দখল ও দূষণমুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (০৫ মে) গুলশানে নগরভবনে ঢাকা শহরের ৩৩টি খাল ও লেকের দুই পাড়ে বৃক্ষরোপণ কাজে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্তকরণ সভায় তিনি এ বিষয়ে জানান।

প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খালের পাশাপাশি রাজউকের আওতাধীন লেকগুলোতে এবং ঢাকা দক্ষিণের ৪টি খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের কাজ করবে ডিএনসিসির নিয়োগকৃত স্বেচ্ছাসেবকরা। খালের দুই পাড়ে লাগানোর জন্য গাছ সরবরাহ করবে ডিএনসিসি, নির্ধারিত এলাকার জন্য ডিএনসিসির নির্ধারিত মালী থাকবে যারা বৃক্ষরোপণে সহায়তা করবে এবং তাদের সঙ্গে কাজ করবে স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এ সব স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সোশ্যাল ম্যাপিংসহ পরিকল্পনা ও নকশার মাধ্যমে খালের পাড়ে বিভিন্ন দেশি গাছ যেমন- হিজল, জারুল ইত্যাদি লাগাবেন।

ডিএনসিসির সঙ্গে খাল দখল ও দূষণমুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগানোর জন্য কাজ করবে যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারা হলো- রিভার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, গ্রিন ভয়েস, কমিউনিটি ভলান্টিয়ার্স, কমিউনিটি টাউন ফেডারেশন, নগরাবাদ, সিডিসি, আশার আলো, ইয়ুথ মেন্টর, ব্রাইটস, আলোকিত করি, ফিনিস মনডিএল বাংলাদেশ, ইউএনডিপি, লাল সবুজ সোসাইটি, ইয়ং ক্লাইমেট নেটওয়ার্ক, ইকো টাউন নেটওয়ার্ক গ্লোবাল এবং ওএবি ফাউন্ডেশন।

সভায় স্বেচ্ছাসেবকদের মাঝে তাদের সুবিধা অনুযায়ী খালের অংশগুলো বণ্টন করে দেওয়া হয়, যাতে তারা ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে খাল দখল ও দূষণমুক্ত রাখতে এবং খালের দুই পাড়ে গাছ লাগানোর কাজে সহায়তা করতে পারে।

উপস্থিত স্বেচ্ছাসেবকদের মধ্যে একজনের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকায় অবস্থিত পুকুরগুলো খুব শিগগিরই দৃষ্টিনন্দন হবে। ঢাকার জেলা প্রশাসক কিছুদিনের মধ্যে কয়েকটি পুকুর খনন করে পাড় বাঁধাই করে জনগণের জন্য উন্মুক্ত করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম সামসুল আলমসহ ডিএনসিসির কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X