কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ছাত্রলীগের সমাবেশ

শুক্রবার রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

শুক্রবার রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে উদ্যান ও এর আশপাশ এলাকায় শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত নিম্নলিখিত এলাকাসমূহে রাস্তা বন্ধ/রোড ডাইভারশনের সূচি দেওয়া হলো।

কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং। নগরবাসীকে শুক্রবার এসব এলাকার রাস্তাগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়িগুলো নিম্নল্লিখিত এলাকায় পার্কিং করতে বলা হয়েছে।

মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X