রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান, তাদের না করব না : হুম্মাম কাদের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় জনসভায় বক্তব্য দিচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় জনসভায় বক্তব্য দিচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করে এখন বিএনপি করতে চান, তাদের না করব না। তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই অত্যাচার আপনারা করেছেন বিএনপি নেতাদের ওপর, তার জন্য আগে ক্ষমা চাইতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৩১ দফা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের যে মন বড়, আমরা যে মাফ করতে পারি, তার প্রমাণ আমাদের দিতে হবে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার চেষ্টা করছে, তাদের নিয়ে আপনারা হাসি-ঠাট্টা করে অনেক কিছু বলেন, হাইব্রিড বলেন। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব মাফ করা।

তিনি বলেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের ওপর মামলা হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হলেও রাঙ্গুনিয়াতে হয়নি। কারণ আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। তিনি কখনো এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করতেন না। আপনাদের কাছে অনুরোধ, এই গ্রুপিংয়ের রাজনীতি করবেন না। আমরা যারা যারা বিএনপি করি, আমরা সবাই এক পরিবার।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এখনো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে আছে, এখনো তারা বসে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কিছু নেতাকর্মীরাও পা দিয়ে দিচ্ছে। জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য তারা গ্রুপিং সৃষ্টি করছে। কিন্তু আপনারা যদি বেগম জিয়া, তারেক রহমানকে ভালোবেসে থাকেন এবং জিয়া পরিবারকে বিশ্বাস করে থাকেন, তবে জিয়া পরিবার যেই সিদ্ধান্ত দেবে তা মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, ১৬ বছর ধরে জীবিত থাকার জন্য আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে এখনো আপনাদের চাঁদা দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তারেক রহমান সাহেবের ঘোষণা দলের নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজ করবে, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি দুবার ভাবেন না। কেউ যদি চাঁদা দাবি করছে প্রমাণ পায়, তাকে সেই মুহূর্তেই বহিষ্কার করা হচ্ছে।

আয়নাঘরে থেকে সম্মানিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষের দল হচ্ছে বিএনপি। আমাকে যখন এই দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়, তখন আমি আয়নাঘরে ছিলাম। এই সম্মান আমাকে তারেক রহমান দিয়েছেন। এই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করার চেষ্টা করছি। তাই গ্রুপিংয়ের রাজনীতি করে এই দলকে দুর্বল করবেন না। তাই দয়া করে এই গ্রুপিং করবেন না। এই দল বাংলাদেশের সব মানুষের দল।

বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, ৭৯ সালের এক বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গিয়েছেন, তার জন্ম রাউজানে হলেও রাঙ্গুনিয়ায় যেন তার মাটি দেওয়া হয়। তিনি প্রমাণ করতে চেয়েছিল, রাঙ্গুনিয়ার সঙ্গে তার কী সম্পর্ক ছিল। তিনি রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের নেতা ছিলেন, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ছিলেন। রাঙ্গুনিয়া থেকে তিনি মন্ত্রী ছিলেন। রাঙ্গুনিয়ার মানুষ তাকে আপন করেছিলেন এবং নিজেদের সন্তান মনে করতেন। আমার দুঃখের সময় আপনাদের সহায়তা চেয়ে কখনো নিরাশ হয়নি। এখনো আপনারা আমার পাশে আছেন। তাই রাঙ্গুনিয়ার মানুষকে কখনো পিঠ দেখাব না।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমি ওয়াদা করছি, জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেব। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবে তাকেই আমরা মেনে নেব। আশা করি, বাকি যারা নমিনেশন চাচ্ছেন, তারাও যেন একই ধরনের ওয়াদা করেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যকে সংসদে পাঠাতে হবে, এই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণির সভাপতিত্বে এবং আবদুল করিম চৌধুরী, দিদারুল আলম ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নিজামুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস সিকদার, হেলাল উদ্দিন শাহ, একতিয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, ভিপি আনছুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, পারভেজ মোশাররফ, ফারুকুল ইসলাম, আবু বক্কর, হেলাল উদ্দিন আহমেদ, সরফভাটা ইউনিয়ন থেকে বিএনপি নেতা মো. আইয়ুর, সৈয়দ নূর, রফিকুল ইসলাম, নুরুল আবছার মেম্বার, আবদুল মান্নান, এস এম ইফতেখার রুবেল, সেকান্দার হোসেন, ফরিদুল আবছারসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X