কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

২৮ সেপ্টেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই।

আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫। চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।

মেষ (২১ মার্চ - ১৯ এপ্রিল):

যারা এখনো অবিবাহিত, তারা মনের মতো সঙ্গী পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আপনি আজ খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ৫, শুভ সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা।

বৃষ (২০ এপ্রিল - ২০ মে):

জ্যোতিষশাস্ত্র বলছে, আজ আপনি মানসিক অশান্তির মধ্যে থাকবেন। মিতব্যয়ী হলেও আজ বেশ কিছু খরচ হতে পারে। চাকরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। আজ আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা ২, শুভ সময় ভোর ৪টা থেকে রাত ৮টা ১৫ পর্যন্ত।

মিথুন (২১ মে - ২০ জুন):

আজ নতুন মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন হতে পারে। নিজেকে মূল্যায়নের মধ্য দিয়ে আপনি কর্মে উন্নতি করবেন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আজ বিরত থাকুন। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১৪, শুভ সময় বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা।

কর্কট (২১ জুন - ২২ জুলাই):

মনের মতো সঙ্গী খোঁজার জন্য আজ আপনার দিনটি শুভ। কাউকে ঠকানোর ইচ্ছে থাকলে আজ তাতে আপনি বিপদে পড়তে পারেন। ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কাটবে। আপনার আজ শুভ রং নীল, শুভ সংখ্যা ৩৬, শুভ সময় বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টা।

সিংহ (২৩ জুলাই - ২২ আগস্ট):

জ্যোতিষশাস্ত্রে আজ অজানা সূত্র থেকে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত জাতকদের দিনটি ভালো কাটবে না। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ১০, শুভ সময় বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

কন্যা (২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর):

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার শুভ রং বাদামি, শুভ সংখ্যা ৪, শুভ সময় ভোর ৪টা ০৫ থেকে রাত ৮টা ০৫ পর্যন্ত।

তুলা (২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর):

আজ আপনার ভাগ্যে দেখা যাচ্ছে প্রিয়জনের সঙ্গে যদি কোনো ভালো প্ল্যান করে থাকেন, তবে তা ভেস্তে যেতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আজ। অর্থ পরিস্থিতির উন্নতি হবে। বাড়িতে বা কর্মক্ষেত্রে, নিজের ওপর বেশি চাপ দেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনার শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ১২, শুভ সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা।

বৃশ্চিক (২৩ অক্টোবর - ২১ নভেম্বর)​​​​​​​:

কোনো দরিদ্রকে আজ সাহায্য করার সুযোগ পাবেন। বাবা, মা ও নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার শুভ রং মেরুন, শুভ সংখ্যা ৯, শুভ সময় বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০ মিনিট।

ধনু (২২ নভেম্বর - ২১ ডিসেম্বর):

আজ আপনজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও একটু মনোযোগী হতে হবে আপনাকে। ব্যবসায় বিনিয়োগ ও যেকোনো শুভ কাজের জন্য আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ২৫, শুভ সময় সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ১৫ মিনিট। মকর (২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারি) :

আজ সম্পর্ক নিয়ে প্রভূত জ্ঞান লাভ করবেন, যা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে বেশ বড় ধরনের সাফল্যের যোগ রয়েছে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা ৭, শুভ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কুম্ভ (২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)​​​​​​​:

আজ কাজের জায়গায় বেশ ভালো কিছু প্রজেক্ট হাতে পাওয়ার সুযোগ রয়েছে আপনার। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন আজ। ঘরের পরিবেশ স্বাভাবিক থাকবে। ত্বকের কোনো সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। দিনের শেষে চাকরির সুখবর আসবে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা ১১, শুভ সময় দুপুর ১টা ৩০ থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)​​​​​​​ :

মীন রাশির চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারের সবার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা ২৪, শুভ সময় সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X