স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে পাওয়া আঘাতে প্রাণ গেল ২১ বছর বয়সী খেলোয়াড়ের

বিলি ভিগার। ‍ছবি : সংগৃহীত
বিলি ভিগার। ‍ছবি : সংগৃহীত

বয়স মাত্র ২১। ঠিক যে বয়সে ফুটবলের কারিশমা দেখিয়ে পৃথিবীতে আলোড়ন তৈরি করার কথা, সে বয়সেও পৃথিবী ত্যাগ করলেন সাবেক আর্সেনাল ফুটবলার বিলি ভিগার। খেলা চলাকালে মাঠে গুরুতর আঘাত পান তিনি। এরপর মৃত্যুর কাছে হার মানেন এই প্রতিভাবান ফুটবলার।

জানা যায়, ইসমিয়ান লিগে উইনগেট অ্যান্ড ফিঞ্চলির বিপক্ষে ম্যাচে মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন চিচেস্টার সিটিতে খেলা এ ফরোয়ার্ড। ওই ঘটনায় ১৩ মিনিট পরেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। মস্তিষ্কের গুরুতর আঘাতে কোমায় থাকার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে ভিগারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে চিচেস্টার সিটি।

বিবৃতিতে চিচেস্টার উল্লেখ করে, ‘মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার পর বিলি ভিগার কোমায় চলে যান। সুস্থতার জন্য তার অস্ত্রোপচার করা হয়েছিল। এতে সামান্য উন্নতি হলেও আঘাতটা এতটাই ভয়াবহ ছিল যে, শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে যান।’

২০১৭ সালে ১৪ বছর বয়সে আর্সেনালের একাডেমিতে যোগ দেন বিলি। পরে ২০২২ সালে ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এরপর ডার্বি কাউন্টির অনূর্ধ্ব-২১ ও ইসবর্ন বোরোতে ধারে খেলেন। ২০২৪ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে হেস্টিংস ইউনাইটেডে যোগ দেন। সেখান থেকে চলতি মৌসুমে নাম লেখান চিচেস্টারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X